রাস্তা পারাপারের সময় পথ দুর্ঘটনা। দুর্ঘটনাকে কেন্দ্র করে চোপড়া থানার কালাগছ এলাকায় এক বৃদ্ধার মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। স্থানীয় বাসিন্দা সুত্রে জানা গিয়েছে, চোপড়া থানার কালাগছ এলাকায় 31 নম্বর জাতীয় সড়ক পারাপারের সময় ইসলামপুরগামী একটি বোলেরো গাড়ি ওই বৃদ্ধাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় চোপড়া থানার মিরধাপুরের বাসিন্দা রাজেন সিংহ (65) এর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চোপড়া থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায়। গাড়িটিকে পুলিশ আটক করলেও চালক পলাতক।
উত্তরদিনাজপুর